সর্বশেষ

প্রতিষ্ঠানের পরিচিতি

প্রতিষ্ঠানের পরিচিতি

১৯৬৮ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে শাপলা আদর্শ উচ্চ বিদ্যালয়-এর যাত্রা শুরু হয়। শুরুতে অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু হলেও আজ এখানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে।

প্রতিষ্ঠানটি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে এবং প্রতি বছর পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, স্কাউটিং ও সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ রয়েছে।

প্রধান শিক্ষকের বাণী

মোঃ আবদুর রহিমপ্রধান শিক্ষক

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞানে, চরিত্রে ও দেশপ্রেমে গড়ে তোলা। এই ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল নোটিশ, রুটিন ও ফলাফল নিয়মিত পাবেন।

আসুন, সবাই মিলে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলি।